অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি
।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার দাবি করেছেন, ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্যই স্বামীর অসুস্থতা নিয়ে ‘নাটক’ করছেন তনি
Ad
বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নারী উদ্যোক্তা। যেখানে তনি বলেছেন, কিছু ভিউ ব্যাবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত।
অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, এখন ব্যাংককে সকাল ৬ টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি, দয়াকরে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না।
অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার দাবি করেছেন, ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্যই স্বামীর অসুস্থতা নিয়ে ‘নাটক’ করছেন তনি।
বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নারী উদ্যোক্তা। যেখানে তনি বলেছেন, কিছু ভিউ ব্যাবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত।
অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, এখন ব্যাংককে সকাল ৬ টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি, দয়াকরে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না।
উন্নত চিকিৎসার জন্য স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে তনি বলেন, বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লার রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি। আমার স্বামী লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবকিছু আল্লাহতায়ালার হাতে, তিনি চাইলে সব সম্ভব, ডাক্তার উছিলা মাত্র।
তনি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি একজন আত্মবিশ্বাসী নারী। আল্লার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। যুদ্ধ করে আমি অভ্যস্ত। তবে এটা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।’
যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই উদ্যোক্ত বলেন, ‘আপনাদের মত কিছু অযোগ্য লোকের ভিউ দরকার, আমার না! আমি নিজের যোগ্যতায় ব্যাবসা করি, ভিউয়ের জন্য না। মানুষ আমার আমার পন্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখে কেনাকাটা করে, আমার চেহারা দেখে নয়।’

Post a Comment