এবার গুলিস্তানে আ.লীগ নেতাকে পেয়ে পুলিশে দিল জনতা
উশহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলটির এক নেতা এলে তাকে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত ছাত্র-জনতা।
রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই আটক নেতার পরিচয় পাওয়া যায়নি।পস্থিত জনতা জানায়, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই নেতা তার কয়েকজন কর্মী নিয়ে কার্যালয়ে এসেছিলেন। উপস্থিত ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সঙ্গের কর্মীরা পালিয়ে যান।
এর আগে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজনকে আটক করে স্থানীয় কয়েক যুবক।

Post a Comment